• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728" title="ad728">

বৃষ্টিভেজা ফোনের সুরক্ষা


FavIcon
ভোরের আলো অনলাইন
২৩ October ২০২৫ ইং
ছবির ক্যাপশন: ad728

হাতের মুঠো থেকে ফোন যদি হঠাৎ পড়ে যায় বা পানিতে পড়ে বা বৃষ্টিতে ভিজে যায়, তাহলে কিছু পরামর্শ মেনে চলাই শ্রেয়। তা না হলে ডিভাইসটি দ্রুত বিকল হতে পারে। কয়েকটি সহজ পদ্ধতি মেনে চললে সমস্যা থেকে দ্রুত রেহাই মিলবে।
দ্রুত ডিভাইস বন্ধ
পানি থেকে ফোন ওঠানো মাত্রই তা আগে বন্ধ করতে হবে। ডিভাইসে পানি প্রবেশের পরে ব্যবহার করলে ডিভাইসের ভেতরে শর্ট সার্কিট হতে পারে। ফলে দ্রুত সম্ভব ডিভাইস বন্ধ করতে হবে।
সংযোগ বিচ্ছিন্ন
পানিতে পড়লে ফোনের বাইরের অংশ ও স্ক্রিন পরিষ্কার করতে হবে। কাজটি করতে নরম কাপড় বা টিস্যু নিতে হবে। তা ছাড়া ডিভাইসের ভেতরে থাকা সিমকার্ড, মেমোরি কার্ড বা বিশেষ কোনো কার্ড থাকলে তা খুলে রাখতে হবে।
অন্যদিকে ব্যাককভার, চার্জার, হেডফোন  এ ধরনের ডিভাইস থেকে সব ধরনের সংযোগ বিচ্ছিন্ন করতে হবে।
সার্কিট ও ব্যাটারির ক্ষতি
অনেকেই পানিতে পড়া বা বৃষ্টিতে ভেজা ফোন দ্রুত শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার করেন। কিন্তু এতে ক্ষুদ্রাকৃতির সার্কিট ও ব্যাটারির স্থায়ী ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে; বরং ডিভাইসকে বাতাসে বা ফ্যানের নিচে রেখে শুকাতে হবে।
আর্দ্রতা শোষণ
পানিতে ফোন ভিজে গেলে সিলিকা প্যাকেটের ভেতরে ফোন রাখা শ্রেয়। আর্দ্রতা শোষণে এটি সহায়ক পদ্ধতি। পুরোপুরি ভিজে যাওয়া ফোনকে টানা কয়েক ঘণ্টা বন্ধ রাখতে হবে।
বন্ধ করে চার্জ
বৃষ্টিতে ভেজা বা পানিতে পড়া ফোন শুকানোর পর অন্তত কয়েক ঘণ্টা বন্ধ রাখতে হবে। পরে তা অন করা ভালো। অপেক্ষার পর যদি ফোন সচল না হয়, কয়েক ঘণ্টা চার্জ দেওয়ার পর আবার সচল করার চেষ্টা করতে হবে। এতেও যদি ডিভাইস অন না হয়, তখন সার্ভিস সেন্টারের শরণাপন্ন হতে হবে।